ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সোনাতলার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বগুড়ার ডিডিডিএই  সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন এবং পাট অধিদপ্তর, ঢাকা’র সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়ক) কৃষিবিদ মো. ওসমান আলী শেখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শ্রী মিঠু কুমার সাহাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উন্নত পদ্ধতিতে পাটবীজ উৎপাদন, পাট ও অন্যান্য ফসলের বীজতলা তৈরির কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পাট চাষের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পাটবীজ নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—
“বাংলার পাট বিশ্বমাত। পরিবেশ রক্ষায় পলিথিন পরিহার করে পাটের ব্যাগ ব্যবহার করি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫