ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের কৃতি সন্তান জসীম উদ্দিন কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 181

দেশব্যাপী একযোগে পরিচালিত লটারিভিত্তিক বদলি প্রক্রিয়ার মাধ্যমে কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। গত ২৫ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলার জন্য নতুন এসপি পদায়ন সম্পন্ন হয়। এতে কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নতুন এসপি মোহাম্মদ জসীম উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের গর্বিত সন্তান। তিনি শরীফ উল্লাহ হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি একজন দক্ষ ও পরীক্ষিত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

লটারিভিত্তিক এই বদলি পদ্ধতি এবারই প্রথম চালু করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে পুলিশের শীর্ষ পদগুলোর দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই পদ্ধতি গ্রহণ করেছে সরকার। দেশের ৬৪ জেলার বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা চাহিদা, প্রশাসনিক বিবেচনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়। পরে সেটির মধ্য থেকে লটারির মাধ্যমে এসপিদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।

মোহাম্মদ জসীম উদ্দিনের নতুন দায়িত্ব গ্রহণকে কুষ্টিয়ায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার, জনগণের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ—এসব বিষয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টজনেরা।

তিনি নতুন দায়িত্বে যোগ দিয়ে কুষ্টিয়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

দেশব্যাপী এসপিদের এই বৃহৎ পুনর্বিন্যাসকে প্রশাসনিক সংস্কারের একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে এই বদলি কার্যক্রম পুলিশের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকাণ্ডেও নতুন গতি আনবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবের কৃতি সন্তান জসীম উদ্দিন কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার

আপডেট : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫