ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জ- হাজিগঞ্জ সড়কে মোটরসাইকেল দু”র্ঘ”টনায় একই গ্রামের দুই যুবকের মৃ”ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 817

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের করুণ মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালি ও খলিফার দরজার মধ্যবর্তী ব্রীকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুইজনই একই গ্রামের বাসিন্দা হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবকরা হলেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই বাড়ির মৃত শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।

বিকালে মোটরসাইকেলটি কাটাখালি থেকে রামগঞ্জমুখী হয়ে আসছিল। পথিমধ্যে ব্রীকফিল্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যু ঘটে।

আরেক আরোহী নাজমুল হাসানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকায় নেওয়ার চেষ্টা করেন। তবে গুরুতর আহত অবস্থায় পথেই তার মৃত্যু হয়। একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে অটোরিকশা চালককে শনাক্ত ও আটক করার প্রচেষ্টা চলছে।

রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের এ অংশে বেপরোয়া গতি, সড়কের সরুতা এবং চলাচলকারী যানবাহনের অসচেতনতা দীর্ঘদিন ধরে দুর্ঘটনার কারণ হয়ে আসছে। স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রামগঞ্জ- হাজিগঞ্জ সড়কে মোটরসাইকেল দু”র্ঘ”টনায় একই গ্রামের দুই যুবকের মৃ”ত্যু

আপডেট : ০৭:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫