ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী থেকে যৌথ বাহিনীর অভিযানে মা’দক ব্যবসায়ী গ্রে”ফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 440

চাঁদপুরে যৌথ বাহিনীর ধারাবাহিক বিশেষ অভিযান চলছে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। এর অংশ হিসেবে সোমবার ২ ডিসেম্বর ভোররাতে ফরিদগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

স্থানীয় গোপন সূত্রের ভিত্তিতে রাত ১টা ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পশ্চিম বড়ালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানকারীরা মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত মোঃ আফসার (২৬)–কে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় চলমান এ যৌথ অভিযানকে মাদক ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী থেকে যৌথ বাহিনীর অভিযানে মা’দক ব্যবসায়ী গ্রে”ফতার

আপডেট : ১২:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫