মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ বিশ্ব মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয় ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক চরম অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শাহরাস্তির খিলাবাজারে বাজার ব্যবসায়ীবৃন্দ ও তৌহিদী জনতা কর্তৃক রবিবার বিকালে(১২জুন) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে খিলা বাজার স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সাবেক ইউপি মেম্বার মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান যুক্তিবাদী তিনি তার বক্তব্যে বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যুক্তি করেছে রাসুলের চরিত্রের উপর তারা আঘাত করেছে, পুরা দুনিয়ার মুসলমানের কলিজায় তারা আঘাত করেছে শুধু মুসলমান ও অমুসলমানতার প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন আমরা জানি এ ভারতের পণ্য দ্রব্য আমাদের দেশে ভরপুর আমাদের সরকারকেও জানাইতেছি যে আপনারা সংসদে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে মোদি সরকার কে জানিয়ে দান এটা বাবরি মসজিদ নিয়ে খেলা নয়, এটা নবীজিকে নিয়ে খেলা খেলেছ, এটা কোন অবস্থায় মুসলমান বরদাস্ত করবে না। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খিলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, খিলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহাবুব আলম, খিলা বাজার স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, মাওলানা মোঃ আবু সুফিয়ান, হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক, হাফেজ মাওঃ মোঃ রাসেদুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, ক্বারী মোঃ ইব্রাহিম খলিল মজুমদার উপস্তিত ছিলেন মোঃ জয়নাল আবদীন হাজারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন
শাহরাস্তির খিলাবাজারে” নবী (সাঃ)এর সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল | Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- 184
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















