ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধ‍দ‍্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পশ্চিম পালবাড়ি মালিগা সংযোগ সড়কের বেহাল দশা”

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 35

বিশেষ প্রতিনিধি মোঃ জামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে
চাঁদপুরের হাজীগঞ্জের ৯নং গন্ধ‍ব‍্যপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে পথচারী, শিক্ষার্থীসহ যানবাহন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি দ্রুত সংস্কার না করা হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো সহজে দেখা না যাওয়ায় মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

রাস্তার বেহাল দশা দেখে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সড়কের বড় বড় গর্তের মাঝে ইট, বালি, কনা, ও মাটি ফেলে সাময়িকভাবে সংস্কার করছেন।

কিন্তু প্রতিনিয়ত যেভাবে যান চলাচল ও পথচারী চলাচল করছে সাময়িক সংস্কারে কিছুটা উপকার হলো রাস্তার ভয়াবহ অবস্থা থেকেই থাকে।

এ বিষয়ে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, এমপি মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট রাস্তা সংস্কারের জন্য জোর দাবি জানান

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

গন্ধ‍দ‍্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পশ্চিম পালবাড়ি মালিগা সংযোগ সড়কের বেহাল দশা”

আপডেট : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬