বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় হাজীগঞ্জে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।
এ সময় ভারাকান্ত ও আবেগাপ্লুত কন্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থণা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ও পৌর যুবনেতাদের মধ্যে জুলহাস চৌধুরী, ফয়েজ আহমেদ, মিলন হোসেন নিরব, মিজানুর রহমান পলাশ, মাহবুব, কাউছার, স্বেচ্ছাসেবক নেতা নূর মোহাম্মদ সবুজ, রায়হান’সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সমর্থক’সহ মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।




















