বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় জিকির, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে এশার নামাজের পর লালু শাহ এর মাজার সংলগ্ন জামে মসজিদে
দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,জেলা যুবদলের সম্মানিত সদস্য, পৌর বিএনপি’র সাবেক সহ-সম্পাদক মোঃ হারুনুর রশিদ, অত্র ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক হাজী মনির হোসেন ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালু শাহ এর মাজার সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মোঃ ওমর ফারুক।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন,অত্র ওয়ার্ড বিএনপি’র সহ-সম্পাদক হাজী মানিক হোসেন,স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি মোঃ কুদ্দুস, সহ-সভাপতি মানোয়ার হোসেন ভূঁইয়া ও সাধারন সম্পাদক মিন্টু, পৌর স্বেচ্ছা সেবক দলের সাবেক আহবায়ক মজিবুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,পৌর শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন,পৌর শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন লারা,দেলোয়ার হোসেন,১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারন সম্পাদক মোঃ হান্নান,মজিব পাটোয়ারী,পৌর মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন,সহ অত্র ওয়ার্ড বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদল,কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।




















