রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সোনাতলা উপজেলা প্রতিনিধি মইনুল হকের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সোনাতলা উপজেলা ফারিয়া নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাত ৮টায় সোনাতলা ফারিয়া অফিসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএসের উপজেলা সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফারিয়ার সভাপতি রুহুল আমিন রঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-সভাপতি ওমর ফারুক, সামিউল হক, মিজানুর রহমানসহ ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মঈনুল হকের পেশাগত জীবনের সাফল্য, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং তার আগামীর কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
বিদায় বক্তব্যে মইনুল হক সোনাতলা ফারিয়া ও সোনাতলার সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কর্মস্থল ও সহকর্মীদের সহযোগিতা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবেন।




















