তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ সরদার, ৫ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মালেক মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামাল সরদার, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সরদার, ৫ নং সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফ হাজী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল বেপারী, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক সোহরাবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন— এমদাদুল হক ইমু, মোকসেদ জাকির, মনির পাটোয়ারী, আব্দুল মান্নান, আরিফ, আনিস হাজী,শেখ আন্ত হেলাল খন্দকারসহ স্থানীয় অসংখ্য মুরুব্বি, তরুণ এবং গ্রামবাসী।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ শফিকুর রহমান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, গণতন্ত্রপ্রিয় মানুষের আকাঙ্ক্ষা।” গ্রামবাসীর এমন ব্যতিক্রমী আয়োজনে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার দেখা গেছে।




















