ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার প্রচারণায় সক্রিয় কৃষ্ণ নন্দী পেলেন জামায়াতের মনোনয়ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 80

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে আসন্ন নির্বাচনে নতুন চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিন্দু অধ্যুষিত এ আসনে দলটি প্রার্থী করেছে এলাকার পরিচিত ব্যবসায়ী কৃষ্ণ নন্দীকে। খুলনা জেলা জামায়াত কার্যালয়ে কর্মী সমাবেশে দলের স্থানীয় নেতৃত্ব তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

কৃষ্ণ নন্দী দীর্ঘদিন চুকনগর বাণিজ্যিক এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। ডুমুরিয়া উপজেলার এই ব্যস্ত বাজারে তার একাধিক প্রতিষ্ঠানের কারণে স্থানীয় ব্যবসায়ী মহলে তার সুনাম রয়েছে। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি এলাকার মানুষ তাকে শান্ত-সৌম্য স্বভাবের একজন হিসেবে জানেন।

রাজনীতিতে তার পথচলা শুরু হয়েছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে। স্থানীয় রাজনৈতিক মাঠে তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের অনুসারী হিসেবেই পরিচিত ছিলেন। পরে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।

ধীরে ধীরে তিনি জামায়াতের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত হতে শুরু করেন। দলীয় সভা-সমাবেশ, জনসংযোগ, এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় তাকে নিয়মিত দেখা যায়। সক্রিয়তার ভিত্তিতে তাকে ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত কয়েক সপ্তাহ ধরে খুলনা-১ আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন দিতে পারে এমন আলোচনা এলাকায় ঘুরছিল। শেষ পর্যন্ত সেই আলোচনাই বাস্তব রূপ পেয়েছে কৃষ্ণ নন্দীর মনোনয়ন ঘোষণার মাধ্যমে। তার প্রার্থিতা প্রকাশ হওয়ার পর দাকোপ-বটিয়াঘাটা এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে।

দলীয় পর্যায়ের বিভিন্ন সূত্র মনে করছে, কৃষ্ণ নন্দীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, ব্যবসায়িক প্রতিষ্ঠা, স্থানীয় ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তাই তাকে এ আসনে প্রার্থী নির্বাচিত হওয়ার মূল কারণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দাঁড়িপাল্লার প্রচারণায় সক্রিয় কৃষ্ণ নন্দী পেলেন জামায়াতের মনোনয়ন

আপডেট : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫