বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ০৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ০৮ ও ০৯ নং ওয়ার্ড যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানে একতা বাজারে
অত্র ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাবেক সহ-সভাপতি কাইয়ূম পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি লিটন ফরাজী, অত্র ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী কামাল হোসেন মোল্লা, অত্র ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সোহেল বেপারী সহ যুবদলের নেতৃবৃন্দ,কর্মীবৃন্দ ও সমর্থকবৃন্দ।




















