শুক্রবার (৫ ডিসেম্বর ) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস এই দিনব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান আমিরুল ইসলাম রাসেল তত্ত্বাবধায়নে সংগঠনের সুপরিচিত কামরুল হাসান রাব্বি সার্বিক ব্যবস্থাপনা মতলব উত্তর উপজেলা গজরা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, পরিচালনা করেন সারা ফাউন্ডেশন এর উপদেষ্টা কবি আশিকুর রহমান, প্রধান শিক্ষক ওটার চর সরকারি প্রাইমারিঃ
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মোঃ বিল্লাল মেম্বার ৩ নং ওয়ার্ড গজরা ইউনিয়ন, মোঃ সুমন মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী গজরা বাজার, শ্রী বলরাম ঘোষ, মোঃ সুমন বেপারী সাংবাদিক আল-আমীন, তানজিমুল হাসান মাজ, মোঃ মাহফুজুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন শিহরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ার পরাগ মিয়াজি, গজরা ইউনিয়ন ছাত্রনেতা আরিয়ান ইসলাম শাহিন, দীন ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনোয়ার হোসেন সাহাদাত সভাপতি, সারা ফাউন্ডেশন।
তিনটি এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য শীতবস্ত্র ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেনঃ বাদল ফরাজী সাংগঠনিক সম্পাদক, সারা ফাউন্ডেশন, মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মন, সুরমা আক্তার,মোঃ সুজন, মোঃ নাজমুল মোঃ শামীম শ্রী শ্যামল প্রমুখ।
প্রসঙ্গ: সারা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ৯ বছর শীতবস্ত্র বিতরণ ছাড়া এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।




















