চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে ইউনিয়নের মোহনপুর বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী বক্তব্যে তিনি বলেন- আমরা আগামীর মতলব-কে শান্তি, সুশৃঙ্খল, নিরাপদ ও আদর্শিক মতলব হিসেবে গড়তে চাই।
উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার আহবায়ক মুফতি মামুনুর রশীদ, সদস্য সচিব, মঈন উদ্দিন সুজন প্রমুখ
এ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।




















