ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • 296
নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদায় উপলক্ষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহিদুল আযহার আলম বেপারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম বেপারী, মোহাম্মদ আলী হোসেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাকওয়া মসজিদের মোতওয়াল্লী মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুগল কৃষ্ণ হালদার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ আলম।
সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটওয়ারীর উপস্থাপনায় পরীক্ষার্থী ও অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য রাখেন, সাদিয়া আফরিন।
এর আগে পরীক্ষার্থীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন পরীক্ষার্থী আতিকা তাবাসসুম ও অধ্যয়নরতদের জেরিন আক্তার।
অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক আনম মাহবুবে এলাহি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মারুফ রায়হান।
এসময় পরিচালনা পর্ষদের সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত | Rknews71

আপডেট : ০৯:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২