ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বেপরোয়া বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির একটি বাসের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন আরিবাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর ছেলে বলে জানা গেছে। সকালে বাসা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি শিশুটিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেয়নি। বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং বাসটি শনাক্তের দাবি জানান।

এদিকে শিশু শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া বাসচালনা নিয়ন্ত্রণ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটি খুঁজে বের করার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে বেপরোয়া বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু

আপডেট : ০৫:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫