বগুড়ার সোনাতলায় নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
উপজেলার সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা ডেজি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা সমিতির সভানেত্রী গাজী শায়লা মুক্তা,
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক রিমন আহমেদ বিকাশ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন— অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর সোনাতলা উপজেলায় ৫টি ক্যাটাগরিতে ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন—
ক) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
– রেজিনা বেগম, কর্নিপাড়া গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে। খ) শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী– রিমা সাহা, মধুপুর গ্রামের বিনয় বিহারী সাহার মেয়ে।
গ) সফল জননী নারী– নিলুফা বেগম, পাকুল্লা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মেয়ে।
ঘ) নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী– শাহিদা বেগম, শালিখা গ্রামের সাহিদার রহমানের মেয়ে।
ঙ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী– রোজিনা বেগম, মধ্য দিঘলকান্দি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সমাজের উন্নয়ন, নারীর অধিকার ও নিজের অবস্থানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তারা ভবিষ্যতেও অব্যাহতভাবে কাজ করে যেতে চান। অনুষ্ঠানটি শেষে অতিথিরা অদম্য নারীদের হাতে স্মারক ও সম্মাননা পদক তুলে দেন।




















