হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এদিন সকাল ১০টায় র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিম।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. ইদ্রিস মজুমদারের উপস্থাপনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদস্য অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, খোদেজা বেগম, উপস্থিত শিক্ষকদের মধ্যে উম্মে শায়কা দিলরুবা দিপ্তী ও লুৎফন্নাহার লাভলী প্রমুখ।




















