ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“ফ্যাসিবাদ–দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিল্লাল হোসেন মিয়াজীর”

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৬:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • 79
“ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”— মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
সোমবার (১০ ডিসেম্বর) মুন্সিরহাট বাজার বালুর মাঠে ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আগে প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড। বিগত নির্বাচনে দেশের সাধারণ জনগণসহ প্রায় ৪ কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুছ আসন্ন নির্বাচনে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন শেখ মোঃ বেলায়েত হোছাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর শহর ,মাওলানা সিদ্দিকুর রহমান, সহ-সেক্রেটারি, জামায়াতে ইসলামী, ফরিদগঞ্জ উপজেলা,ফারুকুল ইসলাম, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন
এ ছাড়া আরও অনেকে বক্তব্য দেন।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা সাখাওয়াত হোসাইন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

“ফ্যাসিবাদ–দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিল্লাল হোসেন মিয়াজীর”

আপডেট : ০৬:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫