ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন
(​১২ ডিসেম্বর) শুক্রবার সকালে
শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজে নূর ভিশন ফাউন্ডেশনের পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশনে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন-২০২৫’। অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩’শ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি হাসান আহমেদ ও সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​পরীক্ষা ও ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নূর ভিশন ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  নূরন্নবী রবিন চৌধুরী বলেন, “মেধাবীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং বর্তমানের প্রতিযোগিতামূলক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার মতো মানসিকতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
​তিনি আরও বলেন, “সমাজের সকল স্তরের সচেতন মহল যদি এভাবে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসে, তবে তা সমাজ ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।”
​পরিশেষে, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করার জন্য তিনি সমাজের সকল স্তরের মানুষ, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে ‘নূর ভিশন স্কলার এক্সামিনেশন অনুষ্ঠিত

আপডেট : ০৭:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫