শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, সিভিল ডিফেন্স কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




















