ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা উত্তর শিবিরের রান ফর ভিক্টরি কর্মসূচি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে বর্ণাঢ্য “রান ফর ভিক্টরি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে চৌমুহনী কাচারি বাড়ি মসজিদ থেকে কর্মসূচিটি শুরু হয়। চৌমুহনী পৌরসভা (বাজার) প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গ্রোভ ফ্যাক্টরিতে গিয়ে রান ফর ভিক্টরি কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে মহান বিজয় দিবসের চেতনা ও দেশপ্রেমের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

কর্মসূচি শেষে জেলা উত্তর শিবির সভাপতি দাউদ ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শবান ও নৈতিক মানুষ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উত্তর শিবিরের দপ্তর সম্পাদক আমিনুল এহসান ফাহাদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক জেলা উত্তর সভাপতি মশিউর রহমান ফাহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে রান ফর ভিক্টরি কর্মসূচিতে অংশগ্রহণকারী ২০ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা উত্তর শিবিরের রান ফর ভিক্টরি কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫