ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে একই পরিবারের চার ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি সাইর গ্রামের নোয়া  বাড়ির একই পরিবারের চার বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আব্দুল মতিন, ডাঃ মোঃ আব্দুস সাত্তার , সুবেদার মোঃ আব্দুর রব, সার্জেন্ট মোঃ আবেদ মিয়া ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন সক্রিয়ভাবে।
একই পরিবারের চারজনের মধ্যে হাবিলদার মোঃ আব্দুল মতিন চাকরিরত অবস্থায় পাক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় ,অন্য ভাই ডাক্তার মোঃ আব্দুস সাত্তার মুক্তিযুদ্ধের সময়কালীন পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ  নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রাথমিক চিকিৎসা দিতে অগ্রণী ভূমিকা রাখেন ।আরেক ভাই সুবেদার আব্দুর রব উনার নেতৃত্বে বহু মুক্তিকামি মুক্তিযোদ্ধাগণ প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। সুবেদার আব্দুর রব স্বাধীনতা পরবর্তী সময়ে চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে।
এদেরই একজন সার্জন মোঃ আবেদ মিয়া পশ্চিম পাকিস্তানের লাহোর প্রসরোর বর্ডার সীমান্তে কর্মরত থাকা অবস্থায় পালিয়ে এসে যোগ দেন স্বাধীনতা যুদ্ধে ।যশোর বেজপাড়া এলাকায় রণক্ষেত্রে হাতে  তুলে নেন হাতিয়ার। লড়াই করেন সম্মুখ সমরে ।দেশপ্রেমিক বাবা-মা তাদেরকে যুদ্ধের জন্য যেমন উৎসাহিত করেছেন তেমনি যুগিয়েছেন অনুপ্রেরণা। আজ স্বাধীনতার ৫৪ বছর এর রজক জয়ন্তী এরা কেউই বেঁচে নেই সবাই প্রয়াত ।আছে শুধু তাদের স্মৃতি বিজড়িত নানা কর্মকাণ্ড পরিশেষে প্রয়াত চার মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে একই পরিবারের চার ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম 

আপডেট : ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫