বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক এসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হলেন, হাজীগঞ্জের বিসমিল্লাহ জেনারেল হসপিটাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ
গত ১৩ ডিসেম্বর (শনিবার) চাঁদপুর ক্লাবে বিপিএইচসিডি ‘র বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এএম শামীম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, সুধী ও নব-গঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




















