ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে সহগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 203

মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক সংগঠন সহগ–এর উদ্যোগে মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালিতে সহগের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাগণ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে সমাজে মাদকবিরোধী সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

এরপর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় হরিপুর ও গন্ধর্ব্যপুর গ্রামের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়—হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামলী গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়—এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলিচাইল্ড মডেল একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতার ইভেন্টসমূহের মধ্যে ছিল কবিতা আবৃত্তি (প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব), দেশাত্মবোধক গান, পাতিল ভাঙা, হাতি উড়ে পাখি উড়ে, অঙ্ক দৌড় (চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব), শিক্ষিকাদের বালিশ খেলা এবং যেমন খুশি তেমন সাজ।

অনুষ্ঠানে সহগের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সকল শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সহগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি ওমর ফারুক পাটোয়ারী, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার এবং অর্থ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম। বক্তারা মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিজয় দিবসে সহগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ০৬:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫