ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ জামায়াতের বিজয় দিবসের র‍্যালিতে জনতার ঢল

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ১২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 225
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ফরিদগঞ্জ–রায়পুর মহাসড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাজার ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
র‍্যালির আগে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, “মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির প্রকৃত মুক্তি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় যদি ন্যায়নীতি, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হয়, তবে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশই যুবক। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করা গেলে বাংলাদেশ দ্রুত একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। তবে নৈতিকতা ও আদর্শচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই যুবসমাজকে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই— যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়া।”
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল। সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।”
র‍্যালি ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মহান বিজয় দিবসে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের বর্ণাঢ্য র‍্যালির একাংশ— জাতীয় পতাকা হাতে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জ জামায়াতের বিজয় দিবসের র‍্যালিতে জনতার ঢল

আপডেট : ১২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫