হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানা সিআর মামলার ৬ জন আসামী ও একটি ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক ১ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার জনাব রবিউল হোসেনের নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) সাঈখ বিন আহাম্মেদ, এসআই (নিঃ) মোরাদ হোসেন, এসআই (নিঃ) সাঈখ বিন আহাম্মেদ, এএসআই (নিঃ) গাজী মো. সোহেল রানা, এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) আবুল কালাম ও এএসআই (নিঃ) আবু ইউসুফসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, অভিযানে সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের মধ্যে রয়েছেন—তারাপাল্লা গ্রামের আয়েশা বেগম, সুহিলপুর গ্রামের মো. মোশারফ হোসেন, মাড়কী গ্রামের মো. সিরাজ (দুইটি পৃথক পরোয়ানায়), দেশগাঁও গ্রামের হাবিব উল্লাহ এবং মাতৈন গ্রামের পারভিন। সকলকে নিজ নিজ বাড়ি বা অবস্থান থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া ডাকাতি প্রস্তুতির একটি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী মো. ফয়সাল (৩২) কে হাজীগঞ্জ থানাধীন বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের অভিযানের পর থেকে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে বৃহস্পতিবার যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।




















