ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 76

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসুচি মধ্যে ছিল তোপধ্বনির পরপরই শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে । বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি ফলাকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন  পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও  উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ও নূরুল হক সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও ফারুক হোসেন।
সভাশেষে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আপডেট : ০৭:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫