আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার কাছ থেকে হাজী মোজাম্মেল হোসেনের পক্ষে তাঁর সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
হাজী মোজাম্মেল হোসেন উপস্থিত না থাকলেও মুঠোফোনে তিনি বলেন, দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন দেবে—এই বিশ্বাস থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।




















