ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে তিন মসজিদে ১০০ বস্তা সিমেন্ট সহায়তা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • 103

‎মতলব উত্তর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস) আল্লাহর ঘর মসজিদ নির্মাণ ও উন্নয়ন কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনের উদ্যোগে উপজেলার তিনটি মসজিদে মোট ১০০ বস্তা সিমেন্ট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
‎
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) ‎পাঠানচক উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদে ৩০ বস্তা, ‎হরিনা জামে মসজিদে ২০ বস্তা ‎এবং মধ্য মান্দারতলী জামে মসজিদে ৫০ বস্তা সিমেন্ট সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
‎
‎স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর সহ-সভাপতি মোঃ রুবেল ইসলাম রাকিব বলেন- “স্বপ্ন ছায়া বন্ধুমহল একটি সম্পূর্ণ অরাজনৈতিক, বন্ধুভিত্তিক ও পরিবারকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশ ও প্রবাসে অবস্থানরত আমাদের শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় সংগঠনের অর্থ সংগ্রহ ও কার্যক্রম পরিচালিত হয়।
‎আজ তিনটি মসজিদে ১০০ বস্তা সিমেন্ট সহায়তা প্রদান সেই ভালোবাসা ও আস্থারই প্রতিফলন। আল্লাহর ঘরের সেবায় যুক্ত হওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়।”
‎
‎স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর প্রচার সম্পাদক হৃদয় আহমেদ শান্ত বলেন “স্বপ্ন ছায়া বন্ধুমহল দীর্ঘদিন ধরে ধর্মীয় ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আল্লাহর ঘরের উন্নয়ন কাজে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
‎
‎‎উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হরিনা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ই এম আই গাজ্জালী, সংশ্লিষ্ট মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদ কমিটির পক্ষ থেকে স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)-এর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে তিন মসজিদে ১০০ বস্তা সিমেন্ট সহায়তা

আপডেট : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫