ঢাকার আকাশে আজ ছিল শোকের ভার। জনসমুদ্রের নীরবতা ভেঙে উঠেছে কেবল স্লোগানের ধ্বনি—সেই ধ্বনিতেই চিরবিদায় নিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো তাঁর জানাজা ও দাফন।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধি প্রাঙ্গণে তাঁকে শায়িত করা হয়। তার আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিশিষ্টজনেরা।
জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ৩২ বছর বয়সী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে সন্ত্রাসী হামলার শিকার হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
গত শুক্রবার কফিনবন্দী হয়ে দেশে ফেরে তাঁর মরদেহ। পরবর্তীতে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। আজকের শেষযাত্রায় অশ্রুসজল চোখে সহযোদ্ধা ও সমর্থকেরা জানান—এই বিদায় নয়, বরং আদর্শের উত্তরাধিকার
অশ্রুসিক্ত লাখো মানুষ: নজরুলের পাশে চিরনিদ্রায় শরিফ ওসমান হাদি
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















