ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের মনোনয়ন ফরম সংগ্রহ

চাঁদপুরের ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।২১ডিসেম্বর (রবিবার) বিকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় লায়ন মো. হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন, দল আমাকে প্রাথমিক ভাবে মনোনীত করেছে, আমি আমার দায়ীত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দল আমাকেই চূড়ান্ত ভাবো মনোনয়ন দিবেন। আমি বিগত সময় এমপি হয়ে কোন খারাপ কাজ করিনি, কোন অন্যায় করিনি, জনগণের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সে হিসেবে আগামিতেও তা অব্যাহত থাকবে।
এসময় তিনি আরও বলেন, আমার মধ্যে কোন প্রতিহিংসার রাজনীতি নাই, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, দলাদলি বাদ দিয়ে সুন্দর ভাবে ফরিদগঞ্জকে এগিয়ে নিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মাবেক সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫