ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 2849

২৩ ডিসেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুরে আগমন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিএ-২৯০২, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাপ্রধানের এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে পৌঁছে সেনাপ্রধান সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় অবস্থিত আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন (সদর আর্মি ক্যাম্প) পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান দায়িত্ব সম্পর্কে অবহিত হবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, এই পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের সেনাসদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনাই সফরের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সেনাবাহিনীর চলমান কার্যক্রম ও প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করবেন সেনাপ্রধান।

পরিদর্শন কার্যক্রম শেষে সেনাপ্রধান চাঁদপুর সদরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্প থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে গতকাল চাঁদপুর জেলা প্রশাসক স্থানীয় গণমাধ্যমকে জানান, সেনাপ্রধানের চাঁদপুর সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়া যায়নি। কর্মসূচি চূড়ান্ত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেনাপ্রধানের এ সফরকে ঘিরে চাঁদপুরে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে গুরুত্ব ও আগ্রহ তৈরি হয়েছে। সফরটি জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আপডেট : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫