ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে চাঁদপুর খবরের অগ্রযাত্রার ২০তম বর্ষপূর্তি উদযাপন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 137

চাঁদপুরের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক চাঁদপুর খবর অগ্রযাত্রার ২০তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) মতলব উত্তর প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সময়ের আলোর স্টাফ রিপোটার কামরুজ্জামান হারুন, দৈনিক যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, আমার দেশ এর মতলব উত্তর প্রতিনিধি শেখ ওমর ফারুক, বিজনেস বাংলাদেশ এর মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, আইন বার্তার বিশেষ প্রতিনিধি নুর মোহাম্মদ খান, কালবেলার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, এশিয়ান টিভি’র প্রতিনিধি সুমন আহমেদ, প্রিয় চাঁদপুর এর প্রতিনিধি শাহিন আলম, সংগ্রাম এর প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক চাঁদপুর খবর দীর্ঘ দুই দশক ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুরবাসীর আস্থা অর্জন করেছে। সত্য ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে পত্রিকাটি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিয়মিতভাবে তুলে ধরে আসছে, যা জেলার সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আলোচনা সভা শেষে দৈনিক চাঁদপুর খবরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক চাঁদপুর খবরের মতলব উত্তর প্রতিনিধি শামিম আহমেদ জয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে চাঁদপুর খবরের অগ্রযাত্রার ২০তম বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ০৬:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫