ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৪ আসনে মোঃ মোতাহের হোসেন পাটোয়ারীর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৭:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 681
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলটির নির্বাহী কমিটির সদস্য মোঃ মোতাহের হোসেন পাটোয়ারীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন মোঃ আঃ মতিন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে উপজেলা কার্যালয়ের বাইরে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এ সময় তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বলেন, মোঃ মোতাহের হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তার মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে চাঁদপুর-৪ আসনে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ও আশার সঞ্চার হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আগামী দিনে ধারাবাহিক গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-৪ আসনে মোঃ মোতাহের হোসেন পাটোয়ারীর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

আপডেট : ০৭:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫