ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 227
মতলব উত্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নাজমুল গাজীর প্রদত্ত বক্তব্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছোটচরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুল গাজী বলেন, একটি ধর্মীয় ও মানবিক উদ্দেশ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও অনৈতিক। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে এ ধরনের অপপ্রচার ব্যক্তি সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চা ও সুস্থ সমাজ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবিলম্বে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধের দাবি জানান এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫