ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী 

0-0x0-0-0#

চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এসময় ৬০ বছরের স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং পূর্ণমিলনী কমিটির সদস্য সচিব মনিরুল হাসান আলী নূর।
প্রধান অতিথি বলেন, “এই বিদ্যালয় এলাকার শিক্ষার বিস্তারে বিরাট ভূমিকা রেখেছে। আজকের এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান বলেন, “১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর আজ প্রথম পূর্ণমিলনী হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।”
এদিকে, ১৯৭১ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে যোগ দেন এবং তাদের স্মৃতিচারণ করেন। পরে শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথচলায় অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইমন মাহমুদুল ও কনা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী 

আপডেট : ০৯:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫