ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 64

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টেলিভিশনের সোহেল রুশদী সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের এম এ লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াদ ফেরদৌস (গাজী টিভি)। সহ-সভাপতি পদে রয়েছেন মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ) ও শওকত আলী (আলোকিত বাংলাদেশ)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল) ও মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন)। কোষাধ্যক্ষ হয়েছেন কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত) এবং প্রচার ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শরীফুল ইসলাম (এনটিভি/জাগো নিউজ)।

সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হয়েছেন মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর)। সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) এবং তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বিএম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহম্মদ (সময় টিভি/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন) ও মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।

সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। একইসঙ্গে সভায় চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি এবং শৃঙ্খলা উপ-কমিটির নাম ঘোষণা ও অনুমোদন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সম্পাদক এম এ লতিফ

আপডেট : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫