ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 120

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারে নাই বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দলীয় মনোনয়ন পত্র উঠাতে পেরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫