ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে চোট ভাইয়ের ছু”রিকা”ঘাতে বড় ভাই আ”হত

চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে অসহায় পরিবারের উপর হামলা ও রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(২৬ ডিসেম্বর ২০২৫ )  উপজেলার মোল্লা বাজারে  এই ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শোল্লা বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম (৫০)আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নুরুল ইসলাম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 এই ঘটনায় আহত নুরুল ইসলামের বড় মেয়ে নুসরাত ও ছোট মেয়ে নওরিন বলেন, আমার চাচা বাবুল ও তার ছেলে জিসান দীর্ঘদিন যাবত সম্পত্তিগত বিরোধ ও টাকা পয়সা লেনদেন নিয়ে আমাদের সাথে বিরোধ করে আসছে। শুক্রবার আমার বাবার সাথে গাছ থেকে ডাব পাড়া এবং আমাদের কাছ থেকে হাওলাত না নেওয়া টাকা নিয়ে বাক বিতর্ক হয় তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয় বাড়িতে। এক পর্যায়ে আমার বাবা বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে স্থানীয় শোল্লা বাজারে দোকানে গেলে সেখানে গিয়ে বাবুল ও তার ছেলে জিসান বাবাকে দোকান থেকে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মাস্টার ও বর্তমান ইউপি মেম্বার সৈকত মোল্লা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে আমার বাবাকে ছুড়িকাআঘাত করে। আমার বাবার  হাতের কনুইয়ের মাঝবরাবর চুরি ঢুকিয়ে দিলে এ পাশ থেকে ওপাশ দিকে বের হয়। পরে স্থানীয়রা আমার বাবাকে চিকিৎসার জন্য প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা আশঙ্কা জনক দেখে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান।
 আমাদের কোন ভাই নাই তাই তারা আমাদের নিরীহ পেয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এর আগেও এই ধরনের হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা গত ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে থানায় একটি জিডি করি। আমার বাবার উপর এই অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে আমরা মাননীয় পুলিশ সুপার ও ফরিদগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গের কাছে এর সুনির্দিষ্ট বিচার কামনা করছি।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য সালাম মাস্টার বলেন, বাবুল অতর্কিতভাবেই তার ভাই নুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। আমরা বাজার ব্যবসায়ী সহ বাবুলের হাতে থাকা ছুরি জব্দ করি এবং নুরুল ইসলামকে চিকিৎসার জন্য চাঁদপুর সদরে পাঠিয়ে দেই।
এ ব্যাপারে বাবুল ও নুরুল ইসলামের ছোট বোন হাসিনা বেগম বলেন,অভিযুক্তরা নানাভাবে আমার বড় ভাইয়ের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি আমিও বোন হিসেবে কোন ব্যাপারে তাদেরকে কিছু বললে তারা আমার উপরও ক্ষিপ্ত হয় এবং হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে।
ওই পরিবারের বড় ভাবি প্রত্যক্ষদর্শী সুমি বেগম বলেন, বাড়িতে সম্পত্তিগত বিরোধ নিয়ে বাক বিতর্কতা হয় কিন্তু বাজারে গিয়ে আমাদের সামনে বাবুল নুরুল ইসলামের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে তাদেখে আমি এবং আশেপাশের লোকজন হতভম্ব  হয়ে পড়ি।
 স্থানীয় অনেকেই বলেন ,বাবুল আগে থেকেই একটু গাদ্দার  টাইপের লোক।  বাবুল এবং তার ছেলে জিশান যে কাজ করেছে তা খুবই দুঃখজনক এবং নেক্কারজনক। আমরা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে বাবুলের সাথে কথা বললে তিনি জানান, আগে আমার ভাই নুর ইসলাম রড নিয়ে আমাকে মারতে আসছে। পরে আমার হাতে থাকা ছুরি নিয়ে দুজনের ধস্তাধস্তিতে তার হাত কেটে যায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে চোট ভাইয়ের ছু”রিকা”ঘাতে বড় ভাই আ”হত

আপডেট : ০৬:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫