ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-০৫ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে ফেসবুক পোস্টে দিলো এনসিপি’র মাহাবুব আলম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 467

চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল হোসেনকে সমর্থন দেবে এনসিপি।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে চাঁদপুর-০৫ আসনের এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন । পোস্টে তিনি অধ্যাপক আবুল হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

মাহবুব আলম তার পোস্টে বলেন, “এনসিপির সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে অধ্যাপক আবুল হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, হাজীগঞ্জ–শাহরাস্তি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো—চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকব্যবসা ও সামাজিক অবক্ষয়—দূর করতে একটি কার্যকর ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তার মতে, এসব সমস্যা থেকে মুক্ত একটি নিরাপদ, মানবিক ও উন্নত জনপদ গড়তে অধ্যাপক আবুল হোসেনের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টের শেষাংশে মাহবুব আলম লেখেন, “ঐক্যই শক্তি, পরিবর্তন অনিবার্য।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি জোটের রাজনৈতিক লক্ষ্য ও পরিবর্তনের প্রত্যাশা তুলে ধরেন।

এনসিপির একাধিক শীর্ষ নেতা জানান, জোটগত রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, সংগঠিত প্রচারণা ও জনসমর্থনের মাধ্যমে চাঁদপুর-০৫ আসনে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি ও জামায়াতের এই জোটগত সমর্থন আসন্ন নির্বাচনে চাঁদপুর-০৫ আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-০৫ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে ফেসবুক পোস্টে দিলো এনসিপি’র মাহাবুব আলম

আপডেট : ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫