ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর মনোনয়নপত্র দাখিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 84

আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের আদর্শভিত্তিক সংগঠন বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন-এর হাতে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সহসভাপতি কাজী মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, হাজীগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন জাহেরী এবং ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা আহ্বায়ক মোঃ জুবায়ের আল মাহমুদ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নির্বাচনকে উৎসবমুখর করতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।”

এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ছাত্রসেনার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন দুপুর ২টায় চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার-এর কাছেও প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট পুনরায় মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫