ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ আবুল হোসাইনের শোক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 111

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ আবুল হোসাইন।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এক শোকবার্তায় মাওঃ আবুল হোসাইন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী, দৃঢ়চেতা ও ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ সময় ধরে বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি সংসদ ও রাজপথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন।

শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও রাজনৈতিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মাওঃ আবুল হোসাইন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ আবুল হোসাইনের শোক

আপডেট : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫