চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরমুকমিরা দরবার শরীফে শাহছুফি পীরে কামেল আলহাজ্ব ফকির আব্দুর রহমান (দরবেশ) পীর সাহেবের স্মরণে ৯৯তম বার্ষিক ওরশ ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ২০২৫ইং, বৃহস্পতিবার দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় চরমুকমিরা দরবার উদ্দিন বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণ, ফরিদগঞ্জ, চাঁদপুরে।
ওরশ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, ইসলামি ওয়াজ-নসিহত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নয়নপুর গাউছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব, মোনাজের আহলে সুন্নত আলামা।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও হাফেজে কোরআন মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন জালালি আল-কাদেরী, খতিব, নোয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ, বি-পাড়া, কুমিল্লা। তিনি তাঁর বক্তব্যে ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি মাওলানা মুমিনুল ইসলাম রাজাপুরী, পরিচালক, গাউছিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, চাঁদপুর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ এম মহিউদ্দিন (আলমগীর), সভাপতি, চরমুকমিরা হাজী বাড়ি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মোঃ ইব্রাহিম মিয়া, বিশিষ্ট সমাজসেবক, ফরিদগঞ্জ, চাঁদপুর।
এ সময় অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল বাশার মুকুল পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন তালিম হাফেজ মাহবুবুর রহমান চিস্তিয়া, মোজাম্মেল হোসেন এবং আয়োজক কমিটির পক্ষে আলহাজ্ব নূর মোহাম্মদ মাস্টারসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত আশেকান।
ওরশ ও দোয়া মাহফিলে দেশ-বিদেশের ভক্ত আশেকান ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















