প্রখ্যাত রাজনৈতিক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা সোনাতলা উপজেলা শাখা, গভীর শোক প্রকাশ করেছে।
সাধারণ সম্পাদক শামীম হোসেন সুজন এক শোকবার্তায় বলেন, দেশ একজন মহান নেতা হারালো। খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের জাতি এক অবিশ্বাস্য শূন্যতা অনুভব করছে। তিনি একজন অনুপ্রেরণার পথপ্রদর্শক ছিলেন, এবং তাঁর রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড সর্বদা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত ছিল। এই ক্ষতির মুহূর্তে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রার্থনা করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে দীর্ঘকাল অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব ও কর্মকাণ্ড দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা সোনাতলা উপজেলা শাখার গভীর শোক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- 119
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















