ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থ্রি স্টার কিচেনের লটারিতে ঢাকা–কক্সবাজার এয়ার কাপল টিকিট জিতলেন সাইদুল ইসলাম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 171

হাজীগঞ্জের আলমগঞ্জে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট থ্রি স্টার কিচেন উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অফার চালু করে আসছে। এই অফারের আওতায় রেস্টুরেন্টে এক হাজার টাকার বেশি খাবার অর্ডার করা ক্রেতাদের জন্য লটারির কুপনের ব্যবস্থা করা হয়।

লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার—ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা এয়ার কাপল টিকিট (আপ-ডাউন)। গত ৩১ ডিসেম্বর রাত ৯টায় থ্রি স্টার কিচেনের উদ্যোগে ফেসবুক লাইভে প্রকাশ্যে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়। লাইভ অনুষ্ঠানে সবার সামনে স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে লটারি সম্পন্ন করা হয়।

এই লটারিতে সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন সাইদুল ইসলাম। লটারি শেষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার হাতে ঢাকা–কক্সবাজার–ঢাকা এয়ার কাপল টিকিট তুলে দেন।
থ্রি স্টার কিচেন কর্তৃপক্ষ জানান, ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন রেস্টুরেন্টের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ ধরনের অফারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় আয়োজন থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে এবং থ্রি স্টার কিচেন অল্প সময়ের মধ্যেই হাজীগঞ্জে একটি জনপ্রিয় খাবারের গন্তব্যে পরিণত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

থ্রি স্টার কিচেনের লটারিতে ঢাকা–কক্সবাজার এয়ার কাপল টিকিট জিতলেন সাইদুল ইসলাম

আপডেট : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬