ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনুস মাহমুদের উদ্যোগে ছাত্র অধিকার পরিষদের কম্বল বিতরণ

  • রিয়াজ শাওন:
  • আপডেট : ০৭:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 80

চরম শীতের এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্র অধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক প্রবাসী ইউনুস মাহমুদের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে শাহরাস্তি উপজেলার ওয়াকওয়ে, মেহের স্টেশন ও হোসেনপুর এলাকায় এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও ভবঘুরে মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

তীব্র শীতে কাঁপতে থাকা মানুষের হাতে কম্বল তুলে দিয়ে নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো ছাত্র অধিকার পরিষদের অন্যতম লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব আহমেদ, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মজুমদার, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, শীত যতদিন থাকবে ততদিন সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কম্বল পেয়ে অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইউনুস মাহমুদের উদ্যোগে ছাত্র অধিকার পরিষদের কম্বল বিতরণ

আপডেট : ০৭:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬