ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে গুজব, তৃণমূল নেতাকর্মীদের তীব্র নিন্দা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়নকে কেন্দ্র করে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর সারাদেশের ন্যায় চাঁদপুর-৪ আসনে গত ২৯ ডিসেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা হাজী মোজাম্মেল। মনোনয়নপত্রে দলের নামের স্থানে বিএনপি উল্লেখ করায় নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় তাকেও বিএনপি প্রার্থী হিসেবে দেখানো হয়। তবে একই দিনে মনোনয়নপত্র জমা দেওয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম.এ. হান্নান ও অ্যাডভোকেট আব্বাস উদ্দিন নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রচার করছে যে হাজী মোজাম্মেল নাকি স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী—যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এ বিষয়ে হাজী মোজাম্মেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুজবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী একজন কর্মী এবং বিএনপি থেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি স্পষ্ট করে জানান, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। দল যদি তাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে তিনি ফরিদগঞ্জবাসীর সেবা করার সুযোগ পাবেন। অন্যথায় দলের বাইরে গিয়ে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, তাকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করে একটি মহল তার রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
এদিকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এ ধরনের অপপ্রচার ও গুজবে চরম ক্ষোভ প্রকাশ করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সবাইকে গুজবে কান না দিয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন এবং দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে গুজব, তৃণমূল নেতাকর্মীদের তীব্র নিন্দা

আপডেট : ০৭:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬