বগুড়া-১ (সোনাতলা- সারিয়াকান্দি) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাদী লিপি সমর্থক হিসেবে যেসব ভোটারের স্বাক্ষর দেখিয়েছিলেন, তারা সেই স্বাক্ষর দেয়ার কথা অস্বীকার করেছেন। তাই নিয়ম অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
একই সঙ্গে বিএনপির দুই প্রার্থীসহ মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে সব কাগজপত্র সঠিক এবং কোনো আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম,ও আর একজন
বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির,
জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ শাহাবুদ্দিন, গণফোরামের প্রার্থী জুলফিকার আলী।
অপরদিকে, তথ্যগত ত্রুটির কারণে দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন ও
প্রস্তাবকের ঘাটতির কারণে, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন
এই দুই প্রার্থীর মনোনয়ন এখনও ঝুলে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বগুড়া-১ আসনে মনোনয়ন যাচাই: স্বতন্ত্র প্রার্থী লিপি বাদ, বিএনপির ২ প্রার্থীসহ বৈধ ৪ স্থগিত ২
-
শামীম হোসেন সুজনঃ - আপডেট : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 122
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















