বগুড়ার সোনাতলা উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোঃ মাজারুল ইসলাম হানজালা। সে গড়ফতেপুর গ্রামের মোঃ জুলফিকার আলি (জিয়া সরকারের) পুত্র। (ইদ্রিস আলী সরকারের নাতী হানজালা)
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ০১ জানুয়ারি আনুমানিক রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় মাজারুল ইসলাম হানজালা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটি একজন মাদ্রাসা ছাত্র এবং ১০ পারা কোরআনের হাফেজ। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল ব্ল্যাক-ব্লু প্যান্ট ও নেভী রঙের জ্যাকেট। সঙ্গে ছিল “School of the Holy Quran” লেখা একটি ব্যাগ।
এ ঘটনায় শিশুটির পিতা মোঃ জুলফিকার আলি জিয়া সরকার সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারটি সন্তানের সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: বাবা- ০১৯১১-০০৩৯৩৭, ভাই-০১৭১১ ২৪৭৭৯০, ফুপা ০১৭১৩-৭৩৩৭৪০।
সোনাতলায় ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি
-
শামীম হোসেন সুজন: - আপডেট : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 118
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















